জুড়ী উপজেলা চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে পিবিআই’র চার্জশিট দাখিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ী উপজেলা চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে পিবিআই’র চার্জশিট দাখিল

  • মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

Manual5 Ad Code

  জুড়ী প্রতিনিধি ::

মৌলভীবাজারের জুড়ীতে সংখ্যালঘু খামারি দ্বীনবন্ধু সেনের পোল্ট্রিফার্মে হামলা ও ভাঙ্গচুর মামলায় জুড়ী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুকসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই জামাল উদ্দিন মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ২৯ জুলাই এ মামলাটির চার্জশিটটি দাখিল করেছেন।

Manual1 Ad Code

অভিযুক্তরা হলেন- জুড়ী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, বাছিরপুর গ্রামের তফাজ্জল আলীর ছেলে সাইদুল ইসলাম, ইন্দ্রমোহন দাশের ছেলে রাধাকান্ত দাশ, মৃত কোরবান আলীর ছেলে আব্দুল মতিন ও মইন উদ্দিন, তফাজ্জল আলীর ছেলে নুরুল ইসলাম ও বদরুল ইসলাম, আব্দুল মতিনের ছেলে মাহবুব আলম, দুদু মিয়ার ছেলে আহমদ আলী, আমির আলীর ছেলে হুসন আলী, বিরন চন্দ্র সেনের ছেলে বিমান সেন ও কোরবান আলীর ছেলে আব্দুল আজিজ।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ১ মে রাত ১০টা থেকে ১১টার মধ্যে জুড়ী উপজেলা চেয়ারম্যানের নির্দেশে উপজেলার আমতৈল গ্রামে দ্বীনবন্ধু সেনের পোল্ট্রিখামারে চার্জশিটভুক্ত আসামীরা অনধিকার প্রবেশ করে হামলা চালায়। মোরগের খামারে হামলা, লুটপাট ও ভাঙ্গচুরের ঘটনায় খামার মালিক দ্বীনবন্ধু সেন পরদিন জুড়ী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ মোঈদকে প্রধান আসামী করে ১২ জনের বিরুদ্ধে জুড়ী থানায় মামলা করেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৌলভীবাজারে প্রেরণ করেন।

Manual1 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র সাব-ইন্সপেক্টর জামাল উদ্দিন জানান, দীর্ঘ তদন্তে আসামীদের বিরুদ্ধে মামলায় বাদির আনিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। জুড়ী উপজেলা চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে পোল্ট্রিফার্ম ভাঙ্গচুর মামলার চার্জশীট দাখিল করেছেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!