জুড়ীতে এসএম জাকিরের উপর হামলার ঘটনা যুবলীগের তদন্ত দল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে এসএম জাকিরের উপর হামলার ঘটনা যুবলীগের তদন্ত দল

  • শনিবার, ২৮ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদের বিরুদ্ধে দলের গঠনতত্ত্ব বিরোধী কার্যকলাপের ঘটনা সরেজমিনে তদন্ত করতে জুড়ীতে এসেছেন যুবলীগের কেন্দ্রীয় তদন্ত টিম।

Manual7 Ad Code

কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক, সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সৈকত জোয়ার্দার এর নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত টিম শনিবার সরেজমিনে তদন্ত করতে জুড়ীতে আসেন। তারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে তাদের বক্তব্য নেন।এরপর জুড়ী ক্যাম্প চত্বরে গত ১৩ জুন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইনের গাড়িতে হামলার ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের বক্তব্য নেন।

Manual8 Ad Code

সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি শামীম, মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন প্রতিনিধি দলে ছিলেন।

Manual7 Ad Code

গত ১৩ জুন রাতে জুড়ী থেকে ঢাকা যাওয়ার পথে ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইনের গাড়িতে হামলা করা হয়।ঘটনার সাথে উপজেলা যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদের নাম উঠে আসায় এ তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!