বড়লেখায় মাদ্রাসা ছাত্রী অপহরণ : মামলার ১৩ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বড়লেখায় মাদ্রাসা ছাত্রী অপহরণ : মামলার ১৩ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

  • শুক্রবার, ১০ জুলাই, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় কিশোরী মাদ্রাসা ছাত্রী অপহরণের ২৮ দিন পরও তার সন্ধান মিলেনি। মামলা দায়েরের ১৩ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রীকে উদ্ধার কিংবা অপহরণকারীদের কাউকে পুলিশ গ্রেফতার করতে না পারায় ছাত্রীটির বাবা-মা সহ স্বজনদের মধ্যে অজানা উদ্বেগ আতঙ্ক বিরাজ করছে।

Manual8 Ad Code

জানা গেছে, উপজেলার ফকিরবাজার দাখিল মাদ্রাসার অস্টম শ্রেণীর ছাত্রী ফারহানা বেগমকে মাদ্রাসায় যাওয়া-আসার সময় উত্যক্ত করতো মৃত আলাউদ্দিনের বখাটে ছেলে রুবেল আহমদ (২১)। তার ভয়ে ফারহানা (১৬) মাদ্রাসায় যাতায়াত বন্ধ করে দেয়। এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দিলে ছাত্রীটির পরিবার তা প্রত্যাখান করে। এতে ক্ষীপ্ত হয়ে বখাটে রুবেল আহমদ ১২ জুন মধ্যরাতে কয়েকজন সহযোগী নিয়ে ঘরের দরজা ভেঙ্গে জোরপূর্বক মাদ্রাসাছাত্রী ফারহানা বেগমকে অপহরণ করে। ঘটনার ১৫ দিন পর ২৭ জুন ছাত্রীটির চাচা রাসেল আহমদ অপহরণকারী বখাটে রুবেলকে প্রধান আসামী করে আরো ৩ জনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা রুজু করেন (মামলা নং-১৫)।

মামলার বাদী রাসেল আহমদ জানান, মামলা দায়েরের ১৩ দিন পরও মাদ্রাসাছাত্রী ভাতিজিকে পুলিশ উদ্ধার ও আসামীদের কাউকে গ্রেফতার করতে না পারায় তারা অজানা উদ্বেগ-আতঙ্কে ভোগছেন।

Manual5 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু সাঈদ জানান, অপহৃতা মাদ্রাসাছাত্রীকে উদ্ধার ও আসামীদের গ্রেফতার করতে তিনি বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন। বারবার স্থান পরিবর্তন করায় পুলিশ ব্যর্থ হচ্ছে। তবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!