বড়লেখায় সংঘর্ষের ঘটনার ২ মামলার ২ আসামী কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

বড়লেখায় সংঘর্ষের ঘটনার ২ মামলার ২ আসামী কারাগারে

  • শুক্রবার, ১০ জুলাই, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual5 Ad Code

বড়লেখায় পলিথিন আটকের জের ধরে দু’পক্ষের মধ্যকার সংঘর্ষের ঘটনায় থানায় দায়েরকৃত দু’টি মামলার প্রধান আসামি সাইদুল ইসলামকে পুলিশ বুধবার রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে গ্রেফতার করেছে। একই মামলার অপর আসামী সেলিম আহমদ বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন চান। আদালত উভয় আসামীর জামিন না-মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন।

Manual2 Ad Code

জানা গেছে, পলিথিন আটকের জের ধরে ২ জুলাই পৌরশহরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহত শামীম আহমদ ১৮ জনের ও জসিম উদ্দিন ১৫ জনের নামোল্লেখ করে থানায় পৃথক দুটি মামলা করেন। দুটি মামলায় শাহজালাল শপিং সিটির তত্ত¡াবধায়ক সাইদুল ইসলামকে প্রধান আসামি করা হয়। মামলার পরই পুলিশ ৩ আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে হাজতে পাঠায়। এরপর থেকে সাইদুল ইসলাম আত্মগোপন করেন। বুধবার পুলিশ খবর পায় আসামি সাইদুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অবস্থান করেছেন। রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) গোলাম দস্তগির ও বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এদিকে একই মামলার অপর আসামী সেলিম আহমদ বৃহস্পতিবার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত সাইদুল ইসলাম ও সেলিম আহমদকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, দুই মামলার প্রধান আসামি গ্রেফতার সাইদুল ইসলামকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেন। বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!