করোনা মোকাবেলায় ১০ সদস্যের মেডিকেল টিম চীন থেকে ঢাকায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

করোনা মোকাবেলায় ১০ সদস্যের মেডিকেল টিম চীন থেকে ঢাকায়

  • সোমবার, ৮ জুন, ২০২০

Manual4 Ad Code

এইবেলা ডেস্ক ::

কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে সহায়তা করতে চীন থেকে ১০ সদস্যের মেডিকেল টিম ঢাকায় এসে পৌঁছেছে। সোমবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা এসে পৌঁছান। বাংলাদেশে তারা দুই সপ্তাহ থাকবেন।

Manual4 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ও চীনের রাষ্ট্রদূত লি জিমিং তাদের স্বাগত জানান। ১০ সদস্যের এই টিমে রয়েছেন চিকিৎসক, নার্স ও প্রযুক্তিবিদ।

Manual3 Ad Code

চিকিৎসা টিমটি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন দ্বারা সংগঠিত। প্রধানত হাইনান প্রদেশের ১০ অভিজ্ঞ চিকিৎসক নিয়ে এ টিম।

Manual4 Ad Code

 তারা রোগীদের দেখবেন এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার এবং পরীক্ষার সাইটগুলোতে কাজ করবেন। বাংলাদেশি সহযোগীদের সঙ্গে মহামারী নিয়ে গভীর আলোচনা করবেন এবং নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য নির্দেশনা ও প্রযুক্তিগত পরামর্শ দেবেন।

চীনা দূতাবাস জানিয়েছে, কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে বাংলাদেশের লড়াই আরও জোরদারে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেন। দুই বন্ধুত্বপূর্ণ দেশের শীর্ষ নেতাদের মধ্যে সেই আলোচনায় রাষ্ট্রপতি শি করোনা মহামারীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে সত্যিকারের বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছিলেন।

Manual4 Ad Code

চীনের পক্ষ থেকে বেশ কয়েকটি সহযোগিতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে এবং এর বেশিরভাগই ইতিমধ্যে এখানে প্রকোপ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশে কার্যকর হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!