মৌলভীবাজারে শিল্পোদ্যোক্তা উন্নয়ন শীর্ষক বিসিকের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজারে শিল্পোদ্যোক্তা উন্নয়ন শীর্ষক বিসিকের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

  • রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

Manual7 Ad Code
সৈয়দ আরমান জামী ::
তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সহযোগিতায় মৌলভীবাজারে শিল্পোদ্যোক্তা উন্নয়ন শীর্ষক বিসিকের ৫ দিনব্যাপী (১৯-২৩ সেপ্টেম্বর) প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর ২০২১) সকাল সাড়ে ১০টায় তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সহায়তায় ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর ব্যবস্থাপনায় মৌলভীবাজারে সদর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ কনসালট্যান্ট ও বাংলাদেশে যুবমৈত্রীর জেলা আহবায়ক তাপস ঘোষ, গ্রাসরুটসের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ্যামলী সূত্রধর প্রমূখ।
বিসিক, মৌলভীবাজার-এর উপব্যবস্থাপক প্রকৌশলী মো: মাখদুম এলাহী মাশরাভী শামসের সভাপতিত্বে ও মাসুমা ব্রিগেডের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমী রানী পালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিসিকের প্রমোশন অফিসার মো: বিল্লাল হোসেন ভূইয়া।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!