জমি লিখে নিতে মাকে গৃহবন্দি করল ছেলে! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

জমি লিখে নিতে মাকে গৃহবন্দি করল ছেলে!

  • শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

Manual4 Ad Code

নিউজ ডেস্ক:গর্ভধারিণী মাকে গৃহবন্দি রেখে মায়ের নামে থাকা ২ একর ১৬ শতাংশ জমি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে।

Manual7 Ad Code

অভিযুক্ত ছেলে মকবুল হোসেন খান ১ মাস ধরে মা খোদেজা বেগমকে ঘর থেকে বের হওয়া বা কাউকে ঘরে ঢুকতে দিচ্ছেন না।

Manual5 Ad Code

“এ বিষয়ে ইউপি চেয়ারম্যান, মেম্বার, পুলিশ প্রশাসন এসেও কোনো সুরাহা করতে পারেনি। ফলে খোদেজা বেগমের বাকি ২ ছেলে, ১ মেয়ে ও তার নাতি-নাতনিরা গত ৩০ আগস্টের পর থেকে তাকে দেখতে পাননি।

Manual2 Ad Code

এ বিষয়ে তারা বরিশাল পুলিশ সুপারের কাছে অভিযোগ করলে কাজিরহাট থানার একজন এসআই ও কনস্টবেল ঘটনাস্থলে যান। কিন্তু ওই দিনের পর আর মায়ের সঙ্গে দেখা করতে পারেননি দুই ছেলে ও ১ মেয়ের পরিবার।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার হিজলা উপজেলার পার্শ্ববর্তী আন্দারমানিক ইউনিয়নের আন্দারমানিক গ্রামে মৃত ইয়াছিন খানের স্ত্রী খোদেজা বেগম (৯৩)। তার তিন ছেলে ও এক মেয়ে। বড় ছেলে আলী আহম্মেদ খান, ছোট ছেলে সেলিম খান এবং একমাত্র মেয়ে ছকিনা বেগমের অভিযোগ পরিবারের মেজো ছেলে মকবুল হোসেন তাদের মা খোদেজা বেগমকে গৃহবন্দি করে রেখেছেন। কোনোভাবেই তারা মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তাদের মাকে গৃহবন্দি করে রাখা অবস্থায় ২ একর ১৬ শতাংশ জমি লিখে নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

আন্দারমানিক ইউপি সদস্য জামাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খোদেজা বেগমকে অবরুদ্ধ করার কারণ জানতে গেলে তারা ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখেন। অনেক ডাকাডাকি ও চিৎকারের পরও তারা দরজা খোলেননি।

এ বিষয়ে অভিযুক্ত মকবুল হোসেন খানের বক্তব্য জানতে তার মোবাইলে কল দিলেও তিনি কথা বলেননি। তবে মোবাইল ফোনে মকবুল হোসেনের ছেলে তারিকুল ইসলাম খান বলেন, সমস্যা থাকার কারণে দাদির সাথে কাউকে দেখা করানো যায়নি। পরে পুলিশ আসলে আমার দুই চাচা-চাচি, ফুফুসহ অন্য ভাইবোনেরা দাদির সঙ্গে দেখা করেছেন। দাদি অসুস্থ।

জমি লিখে নেওয়া প্রসঙ্গে তরিকুল ইসলাম বলেন, দাদি আমার নামে সম্পত্তি লিখে দিয়েছেন। এখানে কারও কিছু বলার নেই। তাছাড়া আমার শ্বশুর একজন আমিন। তার মাধ্যমেই জমি লিখে দিয়েছেন আমার দাদি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!