স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শনিবার জুড়ী থানা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করবেন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শনিবার জুড়ী থানা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করবেন

  • শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের জুড়ীতে কাল শনিবার প্রধান অতিথি হিসেবে নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন, পরিবেশ ও জলবায়ুমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

Manual1 Ad Code

জানা গেছে, ‘পুলিশ বিভাগের ১০১টি থানা ভবন টাইপ প্ল্যানে নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৬ সালের ২৯ নভেম্বর জুড়ী থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। সরকারের গণপূর্ত অধিদপ্তর ৭ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। জুড়ীতে অত্যন্ত দৃষ্ঠিনন্দন থানা কমপ্লেক্স ভবন নির্মিত হওয়ায় জুড়ীবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, জুড়ী থানা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। পরে থানা ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত এক সুধী সমাবেশেও তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!