শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম পাঁচ দিন বন্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম পাঁচ দিন বন্ধ

  • সোমবার, ১১ অক্টোবর, ২০২১

Manual6 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়  অবস্থিত সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ সংক্রান্ত যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকবে।
সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসন্ন দূর্গা পুঁজা উপলক্ষ্যে ১২ অক্টোবর (মঙ্গলবার) থেকে ১৬ অক্টোবর  (শনিবার) পর্যন্ত পাঁচদিন সোনাহাট স্থলবন্দরের আমদানি -রফতানি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে।
সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক), বিজিবির সোনাহাট ক্যাম্পের কমান্ডার, সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি এবং  ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের জানানো হয়েছে।
ছুটি শেষে আগামী ১৭ অক্টোবর থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি যথারীতি শুরু হবে বলেও জানান তিনি।
সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন  বিষয়টি নিশ্চিত করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!