সিলেটের গোয়াইনঘাটে খালের স্রোতে পড়ে শিশুর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

সিলেটের গোয়াইনঘাটে খালের স্রোতে পড়ে শিশুর মৃত্যু

  • রবিবার, ১২ জুলাই, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, সিলেট, ১২ জুলাই ::   

Manual2 Ad Code

সিলেটের গোয়াইনঘাটে খালার বাড়ি যাওয়ার পথে খালের স্রোতে পড়ে নাদিয়া আক্তার (মাহি) নামের ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাহি উপজেলার পূর্ব জাফলংয়ের নলজুরি গ্রামের দক্ষিণ বস্তি এলাকার আব্দুর রহমানের মেয়ে।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (১২ জুলাই) রোববার বিকেলে নিজেদের বাড়ি নলজুরি এলাকা থেকে খালার বাড়ি কালিনগর গ্রামে যাওয়ার জন্য মাহি ও তার ভাই তাদের নানি এবং খালার সাথে রওয়ানা দেয়। পথিমধ্যে তারা কানাইজুরি নামক স্থানে এসে একটি নালা পার হতে গিয়ে হঠাৎ করেই তাদের খালা পা পিছলে খালে পড়ে যান।

Manual3 Ad Code

এ সময় খালার হাত ধরে থাকা শিশু মাহি ছিটকে পড়ে যায়। সেখানে প্রবল স্রোত থাকায় মুহুর্তেই স্রোতের টানে তলিয়ে গিয়ে মাহি নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে এলাকার লোকজন মাহির সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর রাত নয়টার দিকে স্থানীয় বামন হাওর থেকে মাহির লাশ উদ্ধার করে এলাকাবাসী।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!