সম্পত্তি হাতিয়ে নিয়ে স্বামীকে তালাক! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

সম্পত্তি হাতিয়ে নিয়ে স্বামীকে তালাক!

  • সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক : পারিবারিকভাবে বিয়ের পনেরো বছর পর প্রবাসী স্বামীকে তালাক দেন তার স্ত্রী। রাউফুন শাকুরা শাওন নামের ঐ স্ত্রী তালাক দেবার পূর্বে কৌশলে স্বামী মফিদুল ইসলামের পাঠানো অর্থে করা যাবতীয় সম্পত্তি নিজ নামে করে নেন। ঢাকা ও সাভারের বিভিন্ন স্থানে বেশ কিছু জায়গা, সুবাস্তু নজরভ্যালির দোকান ও ৪৭/৫ ইন্দিরা রোড, পশ্চিম রাজাবাজারের ফ্লাট রেজিষ্ট্রি করে নেন নিজ নামে। এ জন্য দুই কন্যা সন্তানকে নিজের হেফাজতে রাখেন বলে অভিযোগ করেছেন সন্তান ও সম্পত্তি হারানো প্রাক্তন স্বামী মফিদুল ইসলাম।

তার দাবি, তিনি গ্রীসে চলার যাওয়ার সুযোগ নিয়ে তার সম্পত্তি জাল-জালিয়াতির মাধ্যমে নিজ নামে রেজিষ্টি করে নেন স্ত্রী রাউফুন শাকুরা শাওন। পরকীয়া প্রেমিককে স্বামী সাজিয়ে এই অপকর্ম করা হয়।

Manual8 Ad Code

জানা গেছে, এ ঘটনায় ঢাকার সিএমএম আদালতে একটি সিআর মামলা (৩৮/২১) হয়। মামলাটি তদন্ত করে সিআইডি প্রতিবেদন দিলে সকল আসামিদের বির’দ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ওই মামলার ১নং আসামী রাউফুন শাকুরা শাওন ও ৩নং আসামী আলতাফ হোসেন এখনো পলাতক। ২নং আসামি শাওনের মা রোকেয়া রহমান সম্প্রতি কারাগারে থেকে জামিনে মুক্ত হয়েছে। শাওন পলাতক থেকে মামলার বাদী ও স্বাক্ষীদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন অভিযোগ গ্রীস প্রবাসী মফিদুলের।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews