কমলগঞ্জে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

কমলগঞ্জে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালন

  • সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual6 Ad Code

নানান আয়োজনে ও যথাযথ মর্যাদায় মৌলভীবাজারের কমলগঞ্জে শেখ রাসেল এর ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

Manual6 Ad Code

“শেখ রাসেল দীপ্ত জয়োউল্লাস অদম্য আত্মবিশ্বাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহযোগিতায় সোমবার (১৮অক্টোবর) দুপুর ১২টায় অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

Manual6 Ad Code

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুলের হকের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সেমিনার, শিশুদের মাঝে রচনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছাড়াও উপজেলা কৃষি অফিসের সহযোগিতা হাই স্কুলগুলোতে ৫০টি তাল গাছের চারা বিতরণ করা হয়। এসময় কৃষি অফিসের সহযোগীতায় উপজেলা কমপ্লেক্সের পুকুর পাড়ে তাল গাছের চারা রুপন করা হয়।

এসময় শেখ রাসেলের জীবনী ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, উপজেলা মৎস্য কর্মকর্তা হেদায়ৎ উল্লা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা বি,আর.ডি,বির সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, ৫নং সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আব্দুল মতলিব তরফদার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান,কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্টান শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদের ইমাম মাওলানা শেখ মো. এনাম উদ্দিন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!