বড়লেখায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী সুমন গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

বড়লেখায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী সুমন গ্রেফতার

  • সোমবার, ১৩ জুলাই, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual6 Ad Code

বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকা থেকে র‌্যাবের সদস্যরা ৪ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে। তার নাম সুমন আহমদ (৩০)। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পৌরসভার বারইগ্রামের মৃত আকলাস আলীর ছেলে। র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে বড়লেখা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

Manual3 Ad Code

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা জানতে পারেন একজন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে বড়লেখা পৌর শহরের হাটবন্দ এলকায় অবস্থান করছেন। এরপর সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নাহিদ হাসান এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন এর নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে সুমন আহমদের হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সুমন আহমদ বড়লেখায় পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে তার বিরুদ্ধে বড়লেখা থানায় একটি মামলা করেছে। শনিবার তাকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

Manual8 Ad Code

র‌্যাব-৯ এর সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) সহকারী পুলিশ সুপার ওবাইন, ‘বড়লেখায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সৃমনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।’#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!