বড়লেখায় করোনামুক্ত হয়ে কাজে ফিরলেন পুলিশ কর্মকর্তা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

বড়লেখায় করোনামুক্ত হয়ে কাজে ফিরলেন পুলিশ কর্মকর্তা 

  • সোমবার, ১৩ জুলাই, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual6 Ad Code

বড়লেখা থানার এসআই সুব্রত কুমার দাস। করোনাক্রান্ত হলেও হারাননি মনোবল। তার বিশ্বাস ছিল, তিনি করোনাকে জয় করে আবারও কাজে ফিরবেন। হয়েছেও ঠিক তাই। দীর্ঘ ১৮ দিন করোনার সাথে যুদ্ধ করে সুস্থ হয়ে রোববার দুপুরে আবারও যোগ দিয়েছেন কাজে। এসময় থানার ওসি মো. ইয়াছিনুল হক ও তার সহকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Manual3 Ad Code

জানা গেছে, হঠাৎ সুব্রত কুমার দাসের জ্বর-কাশি দেখা দিলে ২০ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ২৩ জুন তার করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি থানা কোয়ার্টারে আইসোলেশনে ছিলেন। চিকিৎসকদের নির্দেশ মেনে ওষুধ খেয়েছেন। নিয়মিত গরম পানি খেয়েছেন। পাশাপাশি ভিটামিস-সি সমৃদ্ধ ফলমূল খেয়েছেন। এতে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। ৮ জুলাই দ্বিতীয়বার পরীক্ষার জন্য তার নমুনা নেয়া হয়। শনিবার তার করোনা নেগেটিভ আসে। এরপর উপজেলা স্বাস্থ্য বিভাগ তাকে ছাড়পত্র দেয়।

করোনাজয়ী পুলিশ কর্মকর্তা সুব্রত কুমার দাস জানান, ‘আমাদের প্রতিনিয়ত মাঠে কাজ করতে হয়। মানুষের সং¯পর্শে যেতে হয়। কখন কিভাবে করোনা সংক্রমিত হয়েছি বুঝতে পারিনি। হঠাৎ জ্বর-কাশি দেখা দেয়ায় নমুনা পরীক্ষা করি। এরপর করোনা পজিটিভ আসে। তবে আমি ঘাবড়ে যাইনি। বিশ্বাস ছিল, আবারও সুস্থ হয়ে কাজে ফিরবো। আমার বিশ্বাসের জয় হয়েছে। আবারও কাজে ফিরতে পেরে ভালো লাগছে।’

Manual4 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্মদ্বীপ বিশ্বাস জানান, করোনাক্রান্ত পুলিশ কর্মকর্তা সুব্রত কুমার দাস করোনামুক্ত হয়েছেন। তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!