শ্রীমঙ্গলের মানুষ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

শ্রীমঙ্গলের মানুষ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন

  • শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

Manual3 Ad Code

-সম্প্রীতি সমাবেশে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি ::

Manual8 Ad Code

শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনের সংসদ সদস্য, সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি বলেছেন, শ্রীমঙ্গলের মানুষ অতীতের ন্যায় এখনো ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটলেও এই এলাকার সে ধরণের কোন ঘটনা ঘটেনি।

Manual6 Ad Code

এখানে বসবাসকারী ৬০ ভাগ মুসলিম ও ৪০ ভাগ সনাতন ধর্মাবলম্বী মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে ধর্মীয় সম্প্রীতির মধ্যে দিয়ে বসবাস করে আসছে। তিনি আরো বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি ধর্মীয় নেতাদের প্রশংসা করেন।

Manual4 Ad Code

আমার মুক্তিযোদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দুষ্টকৃতিকারীরা আইন মানে না, দেশের সংবিধান মানে না। যারা আইন মানে না, সংবিধান মানের তারা এদেশে থাকার অধিকার নাই।

বিভিন্ন এলাকায় এধরণের ঘটনায় যে দুষ্টকৃতিকারী জড়িত তাদের পুলিশ আটক করতেছে। এছাড়াও তিনি বলেন উপজেলার প্রত্যাকটি ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশ দেন প্রত্যেক ইউনিয়নে এবাবে সম্প্রীতির সমাবেশ করার।

শনিবার ৩০ অক্টোবর দুপুরে শহরের স্টেশন রোডে পেট্রোল পাম্পে ‘সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’ এই পতিপাদ্য বিষয়ে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুস শহীদ এমপি এস কথা বলেন।

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইমলামের সভাপতিত্বে ও শিক্ষক জহর তরফদার এর সঞ্চালনায় সম্প্রীতি সভায় মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, সিনিয়র এএসপি সহিদুল হক মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সম্পাদক শহীদ হোসেন ইকবাল, শেখবাড়ি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সাদ আহমদ আমিন, সিরাজনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ শিব্বির আহমেদ, শহর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা সোহাইল আহমদ, পূজা উৎপযাপন পরিষদের সহ-সভাপতি ডাঃ হরিপদ রায়, বৌদ্ধ ধর্মীয় নেতা ইপা বড়ুয়া, শ্রীমঙ্গল ক্যাথলিক চার্চের ফাদার নিকোলাস বাড়ই প্রমুখ।#

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!