কুলাউড়ায় সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

কুলাউড়ায় সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলা জাতীয়পার্টি, পৌর কমিটি, উপজেলা যুব সংহতি ও ছাত্রসমাজের সম্মিলিত আয়োজনে কুলাউড়া রেলওয়ে স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে সাবেক সফল রাষ্ট্রপতি আলহাজ্ব হোসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ জুলাই মঙ্গলবার এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

এসময় সাবেক এই মহামান্য রাষ্ট্রপতির বাংলাদেশের উন্নয়নের তার ভূমিকা, জীবন ও দর্শনের উপর আলোচনা করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে সাবেক এই মহামান্য রাষ্ট্রপতির জীবন ও কর্মের উপরে আলোচনা করেন জাপার কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা বারের বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব অ্যাডভোকেট এম মাহবুবুল আলম শামীম।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজির উদ্দিন, মো. মবশি্বর আলী, মুহিবুর রহমান লাল মাস্টার, শেখ আশরাফ উদ্দিন হিরো, মো. রকিব উদ্দিন, মো. জয়নাল আবেদীন খান মো. মবিছ খান, ওয়াহিদ মেম্বার, যুব সংহতির এমএ মালিক, লিটন, ছাত্রসমাজ নেতা তানজীল আহমদ প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শোকসভা শেষে মরহুম রাষ্ট্রপতির জান্নাত নছিব কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা রেলওয়ে জামে মসজিদের খতিব ও গণকিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু আইয়ুব আনসারী ও মুয়াজিন আব্দুল জলিল ।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews