শ্রীমঙ্গল পৌরসভায় আবারও মহসিন মিয়া মধু জয়ী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গল পৌরসভায় আবারও মহসিন মিয়া মধু জয়ী

  • রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
শ্রীমঙ্গল :: পৌরসভা নির্বাচনে ৪র্থ বার বিজয়ী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মহসিন মিয়া মধু । ফাইল ছবি

Manual2 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি ::  মৌলবীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা বর্তমান পৌর মেয়র মহসিন মিয়া মধু  নির্বাচিত হয়েছেন। তিনি ৪শ’৫৭ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হককে পরাজিত করে ৪র্থ বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য, বর্তমান মেয়র মহসিন মিয়া মধু (নারিকেল গাছ) পেয়েছেন ৫ হাজার ৯শ’ ৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক পেয়েছেন ৫ হাজার ৫শ’ ৩২। এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী শেখ আছাদ উদ্দিন আহমেদ পেয়েছেন ২শ’ ২১ ভোট।

Manual7 Ad Code

এনিয়ে মহসিন মিয়া মধু ৪ বারের মতো শ্রীমঙ্গল পৌরসভার মেয়র নির্বাচিত হলেন। এর আগে গত ১৯৯৩ সালে প্রথম শ্রীমঙ্গল পৌরসভার মেয়র পদে আসীন হন।

Manual8 Ad Code

৯টি ওয়ার্ড সমন্বয়ে শ্রীমঙ্গল পৌরসভায় ৩ মেয়র, ৩১ কাউন্সিলর ও ১২ সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নেন।

রোববার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১টি কেন্দ্রে ৫৩টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

Manual2 Ad Code

এ নির্বাচনে ২০ হাজার ৯৪ জন ভোটারের মধ্যে ১১ হাজার ৭শ’ ৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ৫৮ শতাংশ। সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসার নারিকলে প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মধু মিয়াকে বে-সরকারী বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কেন্দের আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি সদস্যদের তৎপরতা ও ম্যাজিস্ট্রেটদের উপস্থিতি দেখা গেছে।

এইবেলা/জেএইচজে

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!