বাল্যবিবাহ প্রতিরোধে মৌলভীবাজারের সাংবাদিকদের নিয়ে কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন

বাল্যবিবাহ প্রতিরোধে মৌলভীবাজারের সাংবাদিকদের নিয়ে কর্মশালা

  • শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, ডেস্ক ::

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলার সাংবাদিকদের নিয়ে “বাল্য বিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক ভার্চুয়াল (জুম অন-লাইন) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০৪ ডিসেম্বর শনিবার সকালে জেলার অংশগ্রহণকারী সাংবাদিকরা নিজ নিজ এলাকা থেকে অনলাইনে এই কর্মশালায় যুক্ত হন। জনস হপকিনস-সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম ও ইউএসএইড উজ্জীবন প্রকল্পের সহযোগিতায় এবং বাংলাদেশ মানবাধিকার সংবাদিক ফোরামের (বিএমএসএফ) আয়োজনে এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় বাল্য বিবাহ প্রতিরোধে গণমাধ্যমের করণীয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও বাসসের সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাহাজ বেগম পলি, মানবাধিকার সাংবাদিক ফোরামের নির্বাহী পরিষদ নাসরিন গীতি, ইউএসএইড-উজ্জীবন প্রকল্পের কনসালটেন্ড সোনিয়া রহমান, কর্মশালার সমন্বয়ক আনহার আহমদ সমসাদ ও দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার সেলিম আহমেদ।

Manual5 Ad Code

এছাড়াও কর্মশালায় মুক্ত আলোচনায় অংশ নেন- সাংবাদিক আজিজুল ইসলাম, আব্দুল আজিজ, শংকর দুলাল দেব, মাহফুজ শাকিল, ফরহাদ হোসাইন, আব্দুল আহাদ, জিয়াউল হক জিয়া, সুমন আহমদ, বেলাল হোসাইন, কামরুল হাসান নোমান প্রমুখ।

আলোচকরা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগে ইউনিয়ন পরিষদসহ শিক্ষক ও ধর্মীয় নেতাদের মাঝে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় বাল্যবিবাহের কারণ, কুফল, প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। করোনাকালীন অতিমারীর সময়ে দেশের বাল্য বিবাহ বেড়ে যাওয়ার তথ্য প্রকাশ করে আগামীতে এ অবস্থা কমিয়ে আনতে জনমত সৃষ্টিতে সাংবাদিকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে উল্লেখ করা হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!