জুড়ীতে স্বস্ত্রীক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৮ জন করোনা আক্রান্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে স্বস্ত্রীক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৮ জন করোনা আক্রান্ত

  • বুধবার, ১৫ জুলাই, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, জুড়ী ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস ও তার স্ত্রীসহ নতুন করে ৮ জন কনোরাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তাদের করোনা পজিটিভের রিপোর্ট আসে।

Manual2 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, ১১ জুলাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার স্ত্রী, মহিলা বিষয়ক অফিসের সহকারীসহ ৫ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং ১২ জুলাই ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। করোনায় আক্রান্তদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, তার স্ত্রী রুপালী দাস, মহিলা বিষয়ক কার্যালয়ের একজন, কমিউনিটি স্বাস্থ্য কার্যালয়ের একজন, গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া গ্রামের ১ জন, জায়ফর নগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ১ জন এবং অপরজন এনজিওকর্মী।

Manual5 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, এ নিয়ে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোট ৫২৪টি স্যাম্পল পাঠানো হয়েছে। এর মধ্যে ৫১৩টি স্যাম্পলের রেজাল্ট এসেছে। এদের মধ্যে পজিটিভ হয়েছেন মোট ৬৫ জন। পজিটিভ হয়ে সুস্থ হয়েছেন ৫৪ জন। হোম আইসোলেশনে আছেন ১১ জন এবং ১১টি নমুনার ফলাফল এখনও আসেনি।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!