শ্রীমঙ্গলে প্রতিবন্ধি মাদক ব্যবহারকারী এবং প্রবীণ ব্যক্তিদের সাথে কর্মরত সংস্থার অভিজ্ঞতা বিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

শ্রীমঙ্গলে প্রতিবন্ধি মাদক ব্যবহারকারী এবং প্রবীণ ব্যক্তিদের সাথে কর্মরত সংস্থার অভিজ্ঞতা বিনিময়

  • মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

Manual4 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী, মাদক ব্যবহারকারী এবং প্রবীণ ব্যক্তিদের সাথে কর্মরত সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধিদের সাথে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

 মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের ইউছুবপুরস্থ কারিতাস টেকনিক্যাল স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সুয়েব হোসেন চৌধুরী।

কারিতাস সিলেট অঞ্চল এর এসডিডিবি প্রকল্প এর আয়োজনে ও প্রতিষ্ঠানের সক্ষমতা প্রকল্পের জুনিয়র কর্মসুচি কর্মকর্তা মো: মখলিছুর রহমানের সভাপতিত্বে এসডিডিবি প্রকল্পের এনিমেটর ফাসবন পলেং ও জুনিয়র কর্মসুচি কর্মকর্তা লুটমন পডুনা এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসরকারী প্রতিষ্ঠান এমসিডা’র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন, আইডিয়া’র প্রোগ্রাম ম্যানেজার পস্কজ ঘোষ দস্তিদার ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ।

Manual8 Ad Code

অভিজ্ঞতা বিনিময়ন সভায় আগত অন্যান্য অতিথিরা উল্লেখিত এই কর্মসুচি বিষয়ে তাদের গুরুপুর্ণ মতামত ব্যর্থ করেন এবং এর বাহিবেও বিশেষ করে পথশিশুদের বিপদগামীতার কথা উল্লেখ করে, তাদের বিষয়ের প্রয়োজনীয় কোন প্রকল্প নেওয়া যায় কিনা সে বিষয়ে অনুরোধ করেন।

Manual7 Ad Code

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সুয়েব হোসেন চৌধুরী জানান, সরকার তার অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী এবং প্রবীণ ব্যক্তিদের বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করছেন। তিনি আরো জানান, তারা সরকারী বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে লাভবান হচ্ছেন। এখন এই দুই ক্যাটাগরিতে সুযোগ-সুবিধা নিতে লোক খুঁজে পাচ্ছেন না বলে জানান।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews