কমলগঞ্জে ক্যান্সার আক্রান্ত বিএনপি নেতা মন্নানের পাশে সাবেক ইউপি চেয়ারম্যান শফি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কমলগঞ্জে ক্যান্সার আক্রান্ত বিএনপি নেতা মন্নানের পাশে সাবেক ইউপি চেয়ারম্যান শফি

  • শনিবার, ১৮ জুলাই, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান দীর্ঘ দিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে নর্থইস্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিজের সম্পদ বলতে যা ছিল তা নিজের রোগ-সুখে খরচ চালাতে গিয়ে অনেক আগেই শেষ করেছেন। এখন চিকিৎসা খরচ চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাকে। এমন সময় সাহায্যের হাত বাড়িয়ে এ বিএনপি নেতার পাশে দাঁড়ালেন কমলগঞ্জের দানশীল পরিবারের সন্তান কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া শফি। তিনি ক্যান্সার আক্রান্ত প্রবীন বিএনপি নেতা আব্দুল মন্নানকে নগদ ৫০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন।

Manual1 Ad Code

আলাপকালে বিএনপি নেতা ও কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি বলেন, আব্দুল মান্নান বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। তার আর্থিক অবস্থা খুব বেশি ভাল নয়। আমি তার ক্যান্সার আক্রান্তের খবর শুনার পর এখন পর্যন্ত যতটুকু পেরেছি সহযোগিতা করার চেষ্টা করেছি। আগামীতেও এ সহযোগীতা অব্যাহত থাকবে বলে জানান শফি। তিনি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের কাছে আহবান জানান মরণব্যাধি রোগে আক্রান্ত বিএনপি নেতা আব্দুল মন্নানের পাশে থেকে তাকে সহযোগিতা করুন।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল মন্নান বলেন, আমি অনেক দিন যাবত ক্যান্সারে আক্রান্ত। আমার আর্থিক অবস্থা ভাল নয়, নিজের অল্পকিছু জমি ছিল তা বিক্রি করে ও অনেক বিএনপি নেতার সাহায্য চিকিৎসা চালাচ্ছি। বিএনপি নেতাদের মধ্যে গোলাম কিবরিয়া শফি আমাকে ৫০ হাজার টাকা দিয়ে আর্থিক সহযোগিতা করেছেন এবং তিনি বলেছেন আর যতটুকু পারেন সহযোগিতা করবেন।

Manual8 Ad Code

তিনি বলেন, তার চিকিৎসার জন্য আরো অনেক টাকার প্রয়োজন। তার সেই চিকিৎসা খরচের জন্য তিনি সকলের কাছে দোয়া ও সবার সহযোগিতা ছেয়েছেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!