সরকারবিরোধী পোস্টে  প্রবাসীর বিরুদ্ধে ছাত্রলীগ নেতার জিডি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

সরকারবিরোধী পোস্টে  প্রবাসীর বিরুদ্ধে ছাত্রলীগ নেতার জিডি

  • সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:: লন্ডনে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও সরকারের বিভিন্ন দফতরের বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার, ছাত্রলীগকে জড়িয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য পোষ্টের অভিযোগে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বেলাল হোসাইন রোববার রাতে সাবেক ছাত্রশিবির নেতা লন্ডন প্রবাসী এবাদুর রহমানের বিরুদ্ধে জুড়ী থানায় সাধারণ ডায়রি করেছেন।

Manual5 Ad Code

জিডিতে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বেলাল হোসাইন অভিযোগ করেন, উপজেলার জায়ফর নগরের মাওলানা মুজিবুর রহমানের ছেলে এবাদুর রহমান ২০১১ সাল পর্যন্ত দেশের বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়াকালীন স্বাধীনতা বিরোধী সংগঠন ছাত্রশিবিরের রাজনীতি করতেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার কিছুদিন পর সে যুক্তরাজ্যে গমন করে। সেখানে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সরকারের বিভিন্ন ভালো কাজের মিথ্যা সমালোচনা ও সরকারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। বিভিন্ন সময় ছাত্রলীগের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যও পোস্ট করেছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ হচ্ছে। কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ করায় বিভিন্ন মাধ্যমে সে হুমকি ধমকি দিচ্ছে। একজন ছাত্রলীগ নেতা হিসেবে দূতাবাসের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, সরকারবিরোধী বিভিন্ন অপপ্রচারের অভিযোগে ছাত্রলীগ নেতা বেলাল হোসাইন এবাদুর রহমান নামক ব্যক্তির বিরুদ্ধে থানায় জিডি করেছেন। আসামী বিদেশে থাকায় তদন্তের মাধ্যমে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!