শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে রাজনগরের গৃহবধুর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে রাজনগরের গৃহবধুর মৃত্যু

  • মঙ্গলবার, ৯ জুন, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, শ্রীমঙ্গল ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে একজন নারী মঙ্গলবার ০৯ জুন দুপুর দেড়টার দিকে নিহত হয়েছেন। ওই নারীর সাথে থাকা চার বছরের এক শিশুও গুরুতর আহত হয়েছে।

Manual6 Ad Code

নিহত নারীর নাম উজ্জ্বলা রানী দাশ (৩০)। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার বড়গাঁও গ্রামের রাজ চন্দ্র দাশের মেয়ে।

জানা যায়, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় রেল লাইন পার হতে গিয়ে ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন।

Manual4 Ad Code

তার শরীর কোমর থেকে কেটে দুই ভাগ হয়ে যায় এবং সাথে থাকা বাচ্চাটির একটি পা হাটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত শিশুকে তাৎক্ষনিকভাবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নারীর লাশ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনেই ছিলো।

Manual8 Ad Code

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, এ ব্যাপারে রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে। রাজনগর থানার মাধ্যমে পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!