কুলাউড়ায় দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কুলাউড়ায় দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত আটক

  • সোমবার, ২০ জুলাই, ২০২০

Manual2 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া থেকে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার ১৯ জুলাই মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়।

Manual5 Ad Code

থানা সুত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর এর নেতৃত্বে শরীফপুর ইউনিয়নে এক অভিযান চালায় পুলিশ। এসময় ইউনিয়নের বাগজুর এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ১ টি দেশীয় তৈরী পাইপগান এবং ১ রাউন্ড কার্তুজসহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মাহমুদ আলী ওরফে লিটন (৩৫) এবং আব্দুস ছত্তার ওরফে রাজু (৩০)।

Manual1 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তারা দুজনেই একাধিক ডাকাতির মামলার পলাতক আসামী ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!