জুড়ী সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিচিতি সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ী সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিচিতি সভা

  • বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

জুড়ী উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিচিতি সভা ২১ ফেব্রুয়ারি রাতে উত্তর ভবানীপুরে আব্দুল মোনেম মনুর বাংলোবাড়ীতে অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নাট্যজন ও লেখক আব্দুল মতিন।

Manual8 Ad Code

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাট্যাভিনেতা আ.স.ম. ছালেহ সোহেল। বিশেষ অতিথির বক্তব্য দেন নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্স, জুড়ী উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যকরি সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মোনেম মনু, ভারত রুদ্রপাল, চন্দ্রজিৎ সিনহা, ইমরুল ইসলাম, ডা. মুফছিল আলী, বিশ্বজিত সেন গুপ্ত, সৈয়দ মো. হারুন, যন্ত্র ও সংগীত শিক্ষক শ্রীকান্ত রবিদাস, রিংকু দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সাধারণ সম্পাদক সংগীত শিল্পী প্রণয় রঞ্জন দাস, নাট্যকর্মী শাহ আলম, সাংগঠনিক সম্পাদক জায়েদ আনোয়ার চৌধুরী, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সংগীতশিল্পী ও শিক্ষক প্রসাদ দাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুব্রত দেব দিপু, শিক্ষা ও পরিবেশ বিষয়ক সম্পাদক শিক্ষক ও সংগীত শিল্পী অরবিন্দু রুদ্রপাল।

Manual4 Ad Code

পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংগীত পরিবেশ করেন সংগীতশিল্পী শ্রীকান্ত রবিদাস, প্রসাদ দাস, অরবিব্দ রুদ্রপাল, প্রণয় রঞ্জন দাস, দিপু সিনহা, শিশুশিল্পী পুষ্পা দাস পূজা, লাবনী রুদ্র পাল প্রমুখ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews