জুড়ীতে অগ্নিকাণ্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানসহ একটি বসতবাড়ি পুড়ে ছাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

জুড়ীতে অগ্নিকাণ্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানসহ একটি বসতবাড়ি পুড়ে ছাই

  • মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, জুড়ী ::

Manual1 Ad Code

জুড়ীতে অগ্নিকাণ্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানসহ একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার জুড়ী-ফুলতলা সড়কের পশ্চিম ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

এদিকে অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও ঘটনাস্থল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে পবিত্র কুরআন। সরেজমিন দেখা যায়, মুসলমানদের পবিত্র এ গ্রন্থটির চারদিকে পুড়ে গেলেও লেখাগুলো অক্ষত অবস্থায় রয়েছে। পরে কুরআন শরীফটি স্থানীয় মসজিদে নিয়ে রাখা হলে এক নজর দেখার জন্য অসংখ্য মানুষ সেখানে ভিড় করেন।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শী আশরাফুল আমিন ইমন, ওয়েছ আহমদ, হাফিজ শামছুল ইসলাম, মিসবাউল হক, আমির উদ্দিন, আর কে শিবলু ও আব্দুল আজিজ রুহেদ বলেন, আল্লাহ বলেছেন কুরআনের হেফাজতকারী আল্লাহ নিজে। এটি তার একটি উদাহরণ।

Manual7 Ad Code

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় আগুন দেখতে পেয়ে প্রতিবেশি, পথচারী ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। এ সময় দুইজন নারী ও ৩ শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া দ্রুত আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসায় পার্শ্ববর্তী ভবনগুলো রক্ষা পায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনে সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

তারা জানান, এ ঘটনায় ক্ষতির পরিমাণ সব মিলিয়ে ৩০ লক্ষাধিক টাকা হতে পারে।

Manual8 Ad Code

কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সোলায়মান আহমদ জানান, কুলাউড়া ও জুড়ী শহরে প্রবেশ মুখে যানজটে আটকা পড়ায় আসতে কিছুটা দেরি হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে পরবর্তীতে তদন্তসাপেক্ষে তা বেরিয়ে আসবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!