হবিগঞ্জের বানিয়াচংয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

হবিগঞ্জের বানিয়াচংয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

  • বুধবার, ২২ জুলাই, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, হবিগঞ্জ ::

হবিগঞ্জের বানিয়াচংয়ে কমলা বিবি (৫৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

Manual1 Ad Code

বুধবার ২২ জুলাই বেলা সাড়ে ১১টায় উপজেলার দেশমূখ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কমলা বিবি ওই পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।

Manual3 Ad Code

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে নিহত বৃদ্ধার বাড়ির ঘাটে নৌকা বাধাকে কেন্দ্র করে প্রতিবেশী মো. লুকু, কদ্দুস, উজ্জলসহ কয়েকজনের সঙ্গে তার পুত্রবধূ জমিলা খাতুনের (৩৫) তর্ক-বিতর্ক হয়।

একপর্যায়ে লুকু, উজ্জল, কদ্দুস ও তাদের লোকজন জমিলা খাতুনকে মারধর করে আহত করে। এ সময় কমলা বিবি পুত্রবধূকে রক্ষায় এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাকে ধাক্কা মেরে মাঠিতে ফেলে দিয়ে কিল-ঘুষি মারতে থাকে। এতে কমলা বিবি অজ্ঞান হয়ে পড়েন।

পরবর্তীতে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

এ ব্যাপারে নিহতের ছেলে এনায়েত হোসেন বলেন, প্রতিবেশী লুকু, কদ্দুস, উজ্জল, রহিম ও তাদের লোকজন চুরি ও মাদক বিক্রির সঙ্গে জড়িত। এরা সবাই মিলে পরিকল্পিতভাবে আমার মাকে হত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।

Manual2 Ad Code

এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!