অবৈধ দখলকৃত বনভূমি পুনরুদ্ধারে কাজ করছে সরকার- পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

অবৈধ দখলকৃত বনভূমি পুনরুদ্ধারে কাজ করছে সরকার- পরিবেশমন্ত্রী

  • বুধবার, ৩০ মার্চ, ২০২২

Manual1 Ad Code

ঢাকা, বুধবার ::

Manual4 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, অবৈধভাবে দখলকৃত বনভূমি পুনরুদ্ধারে সফলভাবে কাজ করছে সরকার। তিনি বলেন, অক্টোবর-২১ থেকে ফেব্রুয়ারি -২২ পর্যন্ত পাঁচমাসে সারাদেশে জবরদখলকৃত আট হাজার এক একর বনভূমি পুনরুদ্ধার করে বনায়ন করা হয়েছে। জবরদখলকৃত বনভূমি পুনরুদ্ধার পূর্বক বনায়নের এ কার্যক্রম চলমান থাকবে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির এক জরুরি সভায় পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।

Manual5 Ad Code

পরিবেশ মন্ত্রী বলেন, পানি, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার নিরলসভাবে কাজ করছে। পানি দূষণের জন্য দায়ী সাভারের চামড়া শিল্পকারখানা বন্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি বলেন, দেশের সার্বিক পরিবেশ উন্নয়ন করতে সরকার ব্যাপকভাবে বনায়ন করে চলছে। মন্ত্রী এসময় বৃক্ষরোপণ সহ দেশের পরিবেশ উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ।

Manual3 Ad Code

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সংসদ সদস্য জাফর আলম, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এ কে এম মাহবুব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আল নকীব চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!