বড়লেখায় প্রতিপক্ষের দা’র কুপে আহত ব্যবসায়ীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বড়লেখায় প্রতিপক্ষের দা’র কুপে আহত ব্যবসায়ীর মৃত্যু

  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ব্যবসায়ী আব্দুল আহাদ (৪০) বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির সুজাউল হরিনগর গ্রামের শফিক উদ্দিনের ছেলে ও স্থানীয় অফিস বাজারের মুদি ব্যবসায়ী। পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ মামলা করেনি বলে জানা গেছে। তবে অভিযুক্ত ব্যক্তি পুলিশের নজরদারীতে রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Manual4 Ad Code

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১ টায় ব্যবসায়ী আব্দুল আহাদ দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে পূর্ব থেকে ঔৎ পেতে থাকা চন্ডিনগর গ্রামের মৃত রজব আলীর ছেলে হোসেন আহমদ ওরফে মাহতাব উদ্দিন তার মাথায় ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী আব্দুল আহাদকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। স্থানীয় একটি সুত্র জানায়, নারীঘটিত কারণে ব্যবসায়ী আব্দুল আহাদ খুন হন। খবর পে‌য়ে বৃহস্পতিবার বিকেলে পু‌লিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘাতক মাহতাবের বাড়ি থেকে হামলায় ব্যবহৃত রক্তমাখা ধারালো অস্ত্র (দা) উদ্ধার করেছে।

Manual4 Ad Code

ওসি মো. ইয়াছিনুল হক জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হামলাকারীর বাড়ি থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে। সিলেট কোতোয়ালী থানা পুলিশ নিহত আব্দুল আহাদের লাশের সুরত হাল প্রতিবেদন তৈরী ও ময়না তদন্ত শেষে শুক্রবার বিকেলে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করেছে। এব্যাপারে থানায় এখনও কেউ মামলা দেননি। অভিযুক্ত ব্যক্তি পুলিশের নজরদারীতে রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!