আসন্ন ঈদুল আজহায়ও থাকছে ড. মাহফুজুর রহমানের মৌলিক গান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

আসন্ন ঈদুল আজহায়ও থাকছে ড. মাহফুজুর রহমানের মৌলিক গান

  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, অনলাইন বিনোদন ডেস্ক :: আসন্ন ঈদুল আজহায়ও এটিএন বাংলা টেলিভিশনের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান দর্শকদের গান গেয়ে মাতাবেন একক সংগীতানুষ্ঠানে। গত কয়েক বছর থেকে  টেলিভিশন, বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চ; তাকে এখন নিয়মিতই গাইতে দেখা যায়। বিশেষ করে বছরের দুই ঈদে তার গান নিয়ে প্রচার হয় একক সংগীতানুষ্ঠান। বিগত বছরগুলোর মতো এবারও প্রেম, করোনা, যাপিত জীবনের নানা বিষয় নিয়ে বেশকিছু মৌলিক গান পরিবেশন করবেন ড. মাহফুজুর রহমান।

Manual1 Ad Code

এবারের ঈদুল আজহার দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায় তার নাম ঠিক না হওয়া একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচার হবে বলে জানা গেছে। আরো জানাযায়, দু-একদিনের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত জানাবে এটিএন বাংলা কর্তৃপক্ষ।

Manual2 Ad Code

করোনাভাইরাসের কারণে ঘরবন্দি দর্শকদের একঘেয়েমি কাটাতে তার অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে এটিএন বাংলা কর্তৃপক্ষ প্রত্যাশা ব্যক্ত করেছে। করোনাভাইরাসের কারণে এবারের অনুষ্ঠানটির শুটিং হয়েছে স্টুডিওতে। তবে গানের সঙ্গে ভিজ্যুয়াল গ্রাফিক্সের মাধ্যমে নানা মনোরম দৃশ্যে দেখা যাবে ড. মাহফুজুর রহমানকে।

মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। এছাড়া ২০১৮ ও ২০১৯ সালের দুই ঈদেও মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান এটিএন বাংলায় প্রচারিত হয়।

সর্বশেষ গত রোজার ঈদে ‘হিমেল হাওয়ায় ছুঁয়ে যায় আমায়’ শিরোনামের অনুষ্ঠানে গান করেন ড. মাহফুজুর রহমান।

Manual4 Ad Code

এইবেলা/জেএইচজে

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!