জুড়ীতে পুষ্টি সপ্তাহ উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

জুড়ীতে পুষ্টি সপ্তাহ উদ্বোধন

  • রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

Manual3 Ad Code

জুড়ী প্রতিনিধি:: সারাদেশে ২৩ শে এপ্রিল হইতে ২৯ শে এপ্রিল জাতীয় পুষ্টি দিবস পালিত হয়।এ দিবস যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের জুড়ীতে আজ শনিবার(২৩ শে এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়।বিকেল ৩ টায় জুড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা প্রশাসন আয়োজিত সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিত সিংহ এর পরিচালনায় অনুষ্টিত হয়।
বেসরকারি এনজিএ সংস্হা সূচনার সার্বিক সহযোগিতায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ রনজিতা শর্মা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী,তৈয়বুননেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন,উপজেলা মহিলা কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি সুজাউদ্দৌলা, উপজেলা সার্ভেয়ার ফিরোজ আলম,উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম।এ ছাড়া ও উপস্থিত ছিলেন সূচনার উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মোবারক হোসেন চৌধুরী নিউট্রিশন অফিসার মোঃ ওসমান গনি সিদ্দিক,ইউনিয়ন কো-অর্ডিনেটর মোঃ নিজাম উদ্দিন, জিসিডিও অসীম চন্দ্র দাশ সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও উপকারিভোগীগণ।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান,আগামী ২৯ শে এপ্রিল পর্যন্ত পুষ্টি সপ্তাহ মাঠ পর্যায়ে বাস্তবায়নে প্রতিদিন কর্মসূচি রয়েছে।এ ছাড়া ২৬ শে এপ্রিল বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধির সমন্বয়ে এক সেমিনার অনুষ্টিত হইবে। উপস্হিত সকলকে পুষ্টি সপ্তাহ বাস্তবায়নের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!