জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে’র ঈদ উপহার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে’র ঈদ উপহার বিতরণ

  • মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

Manual2 Ad Code

জুড়ী প্রতিনিধি: জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে’র উদ্যোগে জুড়ী উপজেলার ৬টি ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ সম্পন্ন হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার ২টায় বড় মসজিদ সংল্গন জামেয়া ইসলামিয়া জুড়ীতে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মাসুক আহমদ, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, পশ্চিম জুড়ী ইউপি সদস্য জাহেদ হোসনে তাজিন, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, জীবন জুত্যি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আহমদ, সাংবাদিক আল আমিন আহমদ, ঈদ উপহার বিতরণ বাংলাদেশের সমন্নয়ক হাফিজ সামছুল ইসলাম, শাহাব উদ্দিন সামছু, জুড়ী উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আহমদ আল আজাদ সোহাদ, জুড়ী উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, সেবুল আহমদ, আরিফুল ইসলাম, সাদিক রহমান, মাওলানা তাফজ্জুল হক, সাইফর রহমান, খোশমান আহমদ, খালেদ সারওয়ার প্রমুখ। উপজেলার ৬টি ইউনিয়নের ২৬০টি অসহায় পরিবারের মধ্যে চাউল, পেঁয়াজ, সয়াবিন তেল, ময়দা, চিনি ও সেমাই ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!