বড়লেখায় করোনায় কাপড় ব্যবসায়ীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

বড়লেখায় করোনায় কাপড় ব্যবসায়ীর মৃত্যু

  • শনিবার, ২৫ জুলাই, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual5 Ad Code

বড়লেখায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার ২৪ জুলাই দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধানীন অবস্থায় তিনি মারা যান। নিহত ওই ব্যবসায়ীর নাম আবুল কালাম (৬০)। তার বাড়ি উপজেলার তালিমপুর ইউপির তালিমপুর গ্রামে। বড়লেখা পৌরশহরে তার একটি কাপড়ের দোকান রয়েছে। শুক্রবার রাত নয়টায় স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হয়েছে। এনিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হলো।

Manual1 Ad Code

উপজেলা স্বাস্থ্য বিভাগ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল কালাম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। কিছুদিন আগে তার শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর স্বজনার তাকে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার নমুনা পরীক্ষা করা হয়। এতে তার করোনা পজিটিভ আসে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্মদীপ বিশ্বাস জানান, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে হৃদরোগে ছিলেন। স্বজনরা সিলেটে একটি হাসপাতালে তাকে ভর্তি করেন। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। শুক্রবার দুপুরে সে হাসপাতালে তিনি মারা যান। রাতে স্বাস্থ্যবিধি মেনে বড়লেখায় গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews