শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

  • রবিবার, ১ মে, ২০২২

Manual7 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি :: আমেরিকায় বসবাসরত মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন “শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্” পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার ৩০ এপ্রিল দুপুরে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ আজিজ সুপার মার্কেটের শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

শ্রীমঙ্গল এসোসিয়েশন অবআমেরিকা ইনক্ এর উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়ার সভাপতিত্বে ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কাওছার ইকবাল, ছাত্রলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার  সাবেক সভাপতি আমেরিকা ইনক্ সদস্য হুমায়ুন কবির ও সংগঠন ক্রীড়া বিষয়ক সম্পাদক তোফায়েল ইসলাম।

Manual8 Ad Code

অনুষ্ঠানে আমেরিকা থেকে ভার্চুয়াল যোগ দিয়ে বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি মামুনুর রশিদ শিপু, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুস্তাক এলাহি চমন,উপদেষ্ঠা মুক্তিযোদ্ধা মো: ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমদ, অঙ্গীকার সামাজিক সাহিত্য পরিষদের সভাপতি শেখ সরোয়ার জাহান জুয়েল ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের দেশের সার্বিক তত্ত্বাবধায়ক ইকরামুল ইসলাম ইমন।

Manual1 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে সার্ক কহযোগীতা করেন ৯৩ ব্যাচে বন্ধু সৌদি প্রবাসী মোয়োজ্জেম হোসেন সোহেল, মো: সেজিম আহমেদ, পুবালী ব্যাংক কমলগঞ্জ শাখার ম্যানেজার হামিদুল হক ও মো: খালেদ হোসেন প্রমুখ।

Manual1 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কোভিড এর সময়ে এই সংগঠন যেভাবে এগিয়ে এসে হাসপাতালে অক্সিজেন, সেনিট্রাইজার, মাস্কসহ বিভিন্নভাবে সাহায্য দান করেছেন, আমি সরকারের পক্ষ থেকে এই সংগঠনকে ধন্যবাদ জানাই।মানবতার সেবায় শ্রীমঙ্গল থেকে যারা প্রবাসকালীন জীবনযাপন করছেন পাশাপাশি কষ্টার্জিত টাকায় মানুষের সেবা করছেন আমি তাহাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।পরে প্রতিনিধিদের কাছে তিনি অতিথিদের নিয়ে খাদ্য সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিনিধিদের হাতে কয়েকটি প্যাকেট তুলে দেন।

এ দিন “শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্” থেকে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা মূল্যের ৭০০ পরিবারের মাঝে ৮ কেজি চাল, ১ লিটার তৈল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ২ কেজি আলু,#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews