বড়লেখায় এনএটিপি-২ মৎস্য’র আওতায় মোটর চালিত ভ্যান বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

বড়লেখায় এনএটিপি-২ মৎস্য’র আওতায় মোটর চালিত ভ্যান বিতরণ

  • শনিবার, ২৫ জুলাই, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পÿ থেকে শনিবার ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট মৎস্য অধিদপ্তরের আওতায় (এআইএফ-২) উপ-পকল্পের উপকরণ হিসেবে দুইটি মৎস্য সিআইজি সমিতিকে ৭টি মটর চালিত ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মাঝে ভ্যানগাড়িগুলো বিতরণ করেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিল্লুর রহমান। মাছ পরিবহণের মাধ্যমে সিআইজি সদস্যদের উপার্জনের জন্য ভ্যানগাড়িগুলো বিতরণ করা হয়।

Manual3 Ad Code

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল আলমের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা রনি দাশের পরিচালনায় ভ্যান গাড়ি বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আলতাফ হোসেন, মৎস্য সমপ্রসারণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান, স্থানীয় মৎস্য স¤প্রসারণ প্রতিনিধি সামছুল হাসান, ক্ষেত্র সহকারী আলমগীর হোসেন, অফিস সহকারী মো. এস্তাগফার, দক্ষিণভাগ সিআইজির সভাপতি রেণু মিয়া প্রমুখ। ভ্যান গাড়ী পাওয়ায় সিআইজি সদস্যরা প্রকল্প পরিচালক এসএম মনিরুজ্জামানকে ধন্যবাদ জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews