লাঠিটিলা থেকে পাচারকালে ময়নার ছানা উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

লাঠিটিলা থেকে পাচারকালে ময়নার ছানা উদ্ধার

  • বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, জুড়ী::

Manual7 Ad Code

জুড়ীর লাঠিটিলা রিজার্ভ ফরেস্ট থেকে পাচারকালে ১০-১২ দিন বয়সী তিনটি পাহাড়ি ময়না পাখির ছানা উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। গত ৩ দিন ধরে ছানাগুলোর খাবার-দাবার ও পরিচর্যা করছেন স্থানীয় পরিবেশকর্মী স্বেচ্ছাসেবক খোর্শেদ আলম। তার সেবা যত্নে ইতিমধ্যে চোখ ফোটেছে তিনটি ময়না শাবকের। বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনা অধিদপ্তরের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন খাবার সংগ্রহ ও উড়ে যাওয়ার সক্ষমতা পেলেই ছানাগুলো লাঠিটিলা ফরেস্ট কিংবা লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

Manual1 Ad Code

জানা গেছে, লাঠিটিলা বন বিটে ১৯৯৬ সনে সৃজিত সেগুন বাগানের একটি গাছে বাসা বেধেছিল পাহাড়ী ময়না দম্পতি। ১০/১২ দিন আগে ডিম ফোটে তিনটি ছানা বের হয়। পাচারের উদ্দেশ্যে সুযোগ বুঝে রাতের আঁধারে সপ্তাহখানেক আগে ৪-৫ দিন বয়সী ময়না পাখির ছানাগুলো বাসা থেকে বের করে নিয়ে যায় লাঠিটিলার ডোমবাড়ি এলাকার ইছরাক আলীর ছেলে। তখনও ছানাগুলোর চোখ ফোটেনি। বিষয়টি বন বিভাগের নজরে আসলে বিট কর্মকর্তা সালাহ উদ্দিন ময়নার ছানাগুলো উদ্ধার করে বিট অফিসে নিয়ে যান। পরে অভিযুক্তদের মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

Manual6 Ad Code

বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, যে কোন বন্যপ্রাণী শিকার, বিক্রি ও পোষা আইনত দন্ডনীয় অপরাধ। অসাধু চক্র ময়না ছানাগুলো সৌখিন পাখি পালনকারীদের নিকট চড়া বিক্রির জন্য সংগ্রহ করেছিল। ভবিষ্যতে এরকম কোন কাজ করবে না মর্মে মূচলেকা দেয়ায় অভিযুক্তদের ছেড়ে দেয়া হয়। প্রাথমিকভাবে দেখাশুনা ও পরিচর্যার জন্য উদ্ধার ছানাগুলো বন বিভাগের সমন্বয়ে স্থানীয় পরিবেশকর্মী স্বেচ্ছাসেবক খোর্শেদ আলমের কাছে রাখা হয়েছে। উড়তে সক্ষম হলেই এগুলোকে অবমুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!