কুলাউড়ায় পথচারিদের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের প্রশংসনীয় উদ্যোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কুলাউড়ায় পথচারিদের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের প্রশংসনীয় উদ্যোগ

  • রবিবার, ২৬ জুলাই, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

করোনাভাইরাস মোকাবেলায় মাস্ক পরার গুরুত্ব ও আইনগত কঠোরতার কথা উল্লেখ করে কুলাউড়া থানা পুলিশ ২৬ জুলাই রোববার দিনব্যাপী থানা এলাকায় ফ্রি মাস্ক বিতরণ করে। পথচারি সাধারণ মানুষ মাস্ক পরে পরবর্তীতে রাস্তায় নামার প্রতিজ্ঞাও করেন। বিষয়টি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

Manual7 Ad Code

কুলাউড়া থানার সম্মুখে ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল সকাল থেকে কুলাউড়া শহরে মাস্ক ছাড়া চলাচলকারী পথচারিদের মাস্ক না পরা আইনত দন্ডনীয় অপরাধ এবং করোনাভাইরাস মোকাবেলায় মাস্ক পরার জন্য হ্যান্ড মাইকে প্রচার করা হয়। এসময় মাস্ক ছাড়া পথচারিদের একটি ফি মাস্ক দেয়া হয়। মুখে মাস্ক লাগিয়ে আগামীতে রাস্তায় বের না হওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হন পথচারিরা। শুধু পথচারি নয় ব্যবসায়ী, রিক্সাচালকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আন্তরিকতার সাথে মাস্ক গ্রহণ করে এবং পরবর্তীতে মাস্ক পরে রাস্তায় বের হওয়ার প্রতিশ্রুতি দেয়।

এদিকে কুলাউড়া উপজেলা প্রশাসন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়া মানুষকে প্রতিদিন জরিমানা করছেন। এমনি মুহুর্তে পুলিশের ফ্রি মাস্ক বিতরণ ও সচেতনতা বৃদ্ধিতে মাইকিং করায় মানুষও উৎসাহিত।

কুলাউড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, এসপি স্যারের নির্দেশে আমরা দেখলাম মানুষ বিষয়টা কিভাবে গ্রহণ করে। মানুষ স্বত:স্ফুর্তভাবে মাস্ক পরার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। কোন সংগঠন যদি করোনাভাইরাস মোকাবেলায় মাস্কের গুরুত্বের বিষয়টি মানুষকে বুঝায়, তাহলে মানুষ আরও সচেতন হবে। এব্যাপারে স্বেচ্ছাসেবী সংস্থাকে এগিয়ে আসতে হবে। আর মানুষ সচেতন হলে করোনাভাইরাস মোকাবেলা করা আরও সহজ হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!