কুলাউড়ায় সুলতান মো. মনসুর এমপির পক্ষে ৫ হাজার গাছের চারা বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় সুলতান মো. মনসুর এমপির পক্ষে ৫ হাজার গাছের চারা বিতরণ

  • রবিবার, ২৬ জুলাই, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া::

কুলাউড়া উপজেলায় চলতি মৌসুমে বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের মাঝে ২৫ হাজারের বেশি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। ২৬ জুলাই রোববার কুলাউড়া বনসম্প্রসারণ কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিক চারা বিতরণ করা হয়।

Manual6 Ad Code

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের পক্ষ থেকে ৫ হাজার চারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে বনজ, ফলজ ও ঔষধী গাচের চারা রয়েছে।

Manual1 Ad Code

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এর আগে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় উপজেলা প্রশাসনের মাধ্যমে ২০ হাজার ৩২৫টি গাছের চারা বিতরণ করা হয়।

Manual3 Ad Code

আনুষ্ঠানিক চারা বিতরণকালে উপস্থিত ছিলেন কুলাউড়া রেঞ্জ অফিসার রেজাউল করিম, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস শহীদ, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম. সহ-সভাপতি ময়নুল হক পবন, এমপি অফিসের সহকারি সুহেল আহমদ ও শেখ রুয়েল আহমদ প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!