জুড়ীতে অভিযান দুই হাসপাতালকে ৫০ হাজার জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

জুড়ীতে অভিযান দুই হাসপাতালকে ৫০ হাজার জরিমানা

  • সোমবার, ৩০ মে, ২০২২

Manual8 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি হাসপাতালকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে। ৩০ মে রোববার উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ।

Manual3 Ad Code

উক্ত অভিযানে নেতৃত্বে দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন। অভিযানকালে র‌্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতা করেন।

Manual4 Ad Code

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, আবাসিক মেডিকেল অফিসার ডা: প্রদীপ কুমার বিশ্বাস ও মেডিকেল অফিসার সৈয়দ আরিফ উপস্থিত ছিলেন। উক্ত অভিযানে জুড়ী আধুনিক হাসপাতালের অপারেশন থিয়েটার ও ফার্মেসীতে উত্তীর্ণ ঔষধ পাওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া বদর উদ্দিন জেনারেল হাসপাতালে নিয়ম বহির্ভূতভাবে রোগিদের কাছ থেকে ভ্যাট আদায় করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual2 Ad Code

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন, প্রাইভেট হাসপাতালে অনিয়ম ও সেবার মান উন্নয়নে কাজ করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জুড়ী আধুনিক হাসপাতালের অপারেশন থিয়েটার ও ফার্মেসীতে উত্তীর্ণ ঔষধ রাখা এবং বদর উদ্দিন জেনারেল হাসপাতালে নিয়ম বহির্ভূতভাবে রোগিদের কাছ থেকে ভ্যাট আদায় করায় আজকের অভিযানে ২ টি হাসপাতালকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!