জুড়ীতে ডাকাতি-বড়লেখায় গ্রেফতার ব্যক্তির সূত্র ধরে ৪ ডাকাত আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীতে ডাকাতি-বড়লেখায় গ্রেফতার ব্যক্তির সূত্র ধরে ৪ ডাকাত আটক

  • বুধবার, ৮ জুন, ২০২২

Manual4 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

Manual6 Ad Code

জুড়ী উপজেলার আমতৈল গ্রামের এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ৭২ ঘন্টার মধ্যে পুলিশ ৪ ডাকাতকে গ্রেফতার, লুন্ঠিত মোবাইল ফোন ও টাকার অংশবিশেষ এবং ডাকাতি কাজে ব্যবহৃত দেশিয় অস্ত্র উদ্ধার করেছে। মঙ্গলবার ভোর রাতে আব্দুল জলিল নামে এক ডাকাতকে বড়লেখা থেকে পুলিশ গ্রেফতার করে। তার দেয়া তথ্যে জুড়ী পুলিশ অভিযান চালিয়ে অপর তিন ডাকাতকে গ্রেফতার, লুন্ঠিত টাকা, মোবাইল ফোন ও অস্ত্র উদ্ধার করেছে। বুধবার আদালতের মাধ্যমে পুলিশ গ্রেফতারকৃতদের কারাগারে পাঠিয়েছে।

Manual8 Ad Code

বৃধবার দুপুরে জুড়ী থানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদর্শন কুমার রায় জানান, গত ৪ জুন জুড়ী উপজেলার আমতৈল গ্রামের দুবাই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা কলাপসেবল গেট ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে বৃদ্ধ মহিলা ও শিশুদের বেধে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় পরদিন প্রবাসীর স্বজন জিয়াউর রহমান থানায় ডাকাতি মামলা করেন।

Manual4 Ad Code

বাদীর বক্তব্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে বড়লেখা উপজেলার পশ্চিম দক্ষিণভাগ গ্রামের একটি ভাড়া বাসা থেকে আব্দুল জলিল নামে এক ডাকাতকে গ্রেফতার করে। সে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের হালগরা গ্রামের লাল মিয়ার ছেলে। পরে তার দেয়া তথ্যে পুলিশ জুড়ীর বিভিন্ন এলাকা থেকে ডাকাতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে পূর্বজুড়ী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের রবাই মিয়ার ছেলে কামরুল ইসলাম, জামকান্দি গ্রামের হাজির উদ্দিনের ছেলে মারুফ আহমদ ওরফে সানু ও জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর (খালপাড়ের) আব্দুল করিম উরফে লকুছ মিয়ার ছেলে রবি মিয়াকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে মুলত তারা গরু চুরি করতো। কয়েক মাস ধরে গরু চুরি বন্ধ থাকায় ডাকাতিতে জড়িয়ে পড়ে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, ওসি (তদন্ত) আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!