আত্রাইয়ে সংস্কার হয়নি বন্যায় বিধ্বস্ত সড়ক, জনদুর্ভোগ চরমে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

আত্রাইয়ে সংস্কার হয়নি বন্যায় বিধ্বস্ত সড়ক, জনদুর্ভোগ চরমে

  • শনিবার, ১১ জুন, ২০২২

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) :: নওগাঁর আত্রাই উপজেলার ভাঙ্গাজাঙ্গাল হয়ে নাটোর অভিমুখী সড়কটি বন্যায় বিধ্বস্তের দুই বছর পার হলেও তা সংস্কার করা হয়নি। ফলে ওই এলাকার হাজার হাজার মানুষকে যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

জানা যায়, ভাঙ্গাজাঙ্গাল-নাটোর রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। প্রায় দেড় যুগ আগে এ রাস্তার নাটোরের অংশ পাকা করণ করা হয়। ওই সময় থেকেই এ রাস্তা দিয়ে সিএনজি, অটোরিক্সা, ভ্যান, মোটরসাইকেলসহ ছোট বড় বিভিন্ন প্রকার যানবাহন চলাচল শুরু করে। গত ৫/৬ বছর পূর্বে আত্রাইয়ের অংশও পাকা করণ করা হলে রাস্তাটির গুরুত্ব আরও বেড়ে যায়। এ রাস্তা দিয়ে নাটোরের সাথে যোগাযোগের ক্ষেত্রে ওই এলাকার মানুষের প্রায় ৮/১০ কিলোমিটার রাস্তা কমে যায়। ফলে উপজেলার বিশা, মনিয়ারী ও পাঁচুপুর ইউনিয়নের হাজার হাজার লোক এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত নাটোর যাতায়াত করে থাকেন। গত দুই বছর আগে ভয়াবহ বন্যায় রাস্তাটির আত্রাইয়ের অংশে প্রায় আধা কিলোমিটার রাস্তা বিধ্বস্ত হয়ে যায়। রাস্তাটি বিধ্বস্ত হওয়ার পর অদ্যাবধি এটি সংস্কার করা হয়নি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলছে ছোট বড় যানবাহন। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন ওই এলাকার হাজার হাজার মানুষ। বিশেষ করে বৃষ্টি হলে এ দুর্ভোগ আরও বেড়ে যায়।

এ ব্যাপারে বৈঠাখালী গ্রামের সিএনজি চালক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, এ রাস্তার আত্রাইয়ের অংশ সংস্কার না হওয়ায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাই। মাঝে মধ্যেই ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে।

Manual8 Ad Code

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা বলেন, গত বছর বন্যার পূর্বে স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীদের সাথে নিয়ে আমি এ রাস্তায় মাটির কাজ করেছিলাম। কিন্তু বন্যায় আবারও ভেঙে গেছে। রাস্তাটির প্রয়োজনয়ী সংস্কারের জন্য উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় একাধিকবার উপস্থাপন করেছি।

Manual3 Ad Code

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জোনায়েত আলম বলেন, রাস্তাটি পুন:নির্মাণের জন্য প্রাক্কলন প্রস্তুত করে উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। এটি অনুমোদন হয়ে বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews