জুড়ীতে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীতে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণ

  • শনিবার, ১১ জুন, ২০২২

Manual3 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক মাটি ভরাট ও ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন জানা যায়, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জায়ফরনগর গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র তাজ উদ্দিন ও তার ভাইয়েরা মৌজা জায়ফরনগর, জেল নং ১৯ এসএ দাগ নং-৬৭২, আর এস দাগ নং-৫৯১, শ্রেনী চারা পরিমান-০.৩২৫ একর সম্পত্তি ভোগ দখল করে আসছিলেন। এ সম্পত্তি নিয়ে বিবাদী পক্ষ একই গ্রামের আজেফর আলীর পুত্র ফখরুল ইসলাম, সুরমান মিয়া, আলতাব মিয়া, নজরুল মিয়া, মো. ফোরকান মিয়া, আলতাব মিয়ার পুত্র মো. মাহিন মিয়া গং দের সাথে বিরোধ চলে আসছিলো।

Manual4 Ad Code

উক্ত বিষয় নিয়ে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত কুলাউড়া মৌলভীবাজার মোকদ্দমা নং-১০৭/২২(স্বত্ব সফি) চলমান আছে। বিজ্ঞ আদালত, নালিশি তফসিল ভূক্ত ভূমিতে কোনরূপ রুপান্তর মূলক কার্য না করার জন্য উভয় পক্ষক্ষে নির্দেশ দেন। গত ১৯ মে ২০২২ইং জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল আদালতের আদেশের প্রেক্ষিতে বিরোধপূর্ণ সম্পত্তির উপর কোনরূপ রুপান্তর মূলক কার্য না করার জন্য উভয় পক্ষকে দন্ডবিধি আইনের ১৫৪ ধারা বলে নোটিশ প্রদান করেন।

Manual8 Ad Code

কিন্তু বিবাদী পক্ষ আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বক মাটি ভরাট করে ঘর নির্মাণ করছে। বাদী পক্ষ মাটি ভরাট ও ঘর নির্মাণ করার বিষয়টি জুড়ী থানা পুলিশকে বার বার অবগত করার পরও কাজ বন্ধ করা যায়নি।

বাদী তাজ উদ্দিন অভিযোগ করে বলেন, জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে আসলে ফখরুল ইসলাম গংরা ঘরের কাজ বন্ধ করে পালিয়ে যায়। পুলিশ চলে গেলে আবার পূনরায় কাজ শুরু করে দেয়।

Manual8 Ad Code

এবিষয়ে জুড়ী থানার এস আই খসরুল আলম বাদল জানান, বিরোধপূর্ণ সম্পত্তির উপর যাতে কোন প্রকার কার্যক্রম পরিচালনা না হয় সে জন্য দু’পক্ষকে নোটিশ প্রদান করেছেন। তাজ উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!