জুড়ীতে প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে  উপজেলা প্রশাসন ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ছাতক মরাচেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু উত্তোলন : ৩৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত কুলাউড়ার কালিটি চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা বড়লেখায় মেয়ের শ্বশুড়বাড়ির বিরোধ নিষ্পত্তিতে গিয়ে পুত্রার হাতে তালই খুন কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ রেললাইনের পাশ থেকে উদ্ধার বড়লেখায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত অসামিসহ গ্রেফতার ৭ কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

জুড়ীতে প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  • বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

Manual2 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার জুড়ীতে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।

Manual7 Ad Code

একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার অফিসার ইনচার্জ ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ,সাগরনাল ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা আং নুর,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মাসুক মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজী তাজুল ইসলাম, পুর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ূম, নয়াবাজার আহমদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ লিয়াকত আলী খান,ফুলতলা সাগরনাল শাহনিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন,জায়ফরনগর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু,ইসলামিক ফাউন্ডেশন জুড়ী উপজেলার সুপারভাইজার মাওঃ হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, সকালের সময় জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমূখ।

Manual3 Ad Code

এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি দপ্তরের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ইউপি সদস্যবৃন্দ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ টি উদ্ভাবনী পল্রী সন্ঞ্চয় ব্যাংক, সবার জন্য বিদ্যুৎ, আশ্রয়ন প্রকল্প, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ডিজিটাল বাংলাদেশ, বিনিয়োগ বিকাশ,শিক্ষা সহায়তা,নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ এ গুলো বাস্তবায়নের জন্য গ্রুপভিত্তিক সমস্যা ও সমাধানের চিত্র তুলে ধরে বিশদ আলোচনা হয়। বক্তরা মাট পর্যায়ে এই ১০ টি প্রকল্প বাস্তবায়নে স্হানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগণকে জবাবহিহিতার আওতায় আনার উদ্যোগ গ্রহণের সুপারিশ করেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!