বড়লেখায় বৃদ্ধ ও প্রবাসী যুবকের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

বড়লেখায় বৃদ্ধ ও প্রবাসী যুবকের লাশ উদ্ধার

  • বুধবার, ২৯ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual2 Ad Code

বড়লেখায় সমেত মিয়া (৬০) নামে এক বৃদ্ধের ও আবু বকর (২৭) নামে এক প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ বৃদ্ধ ও প্রবাসীর লাশ দুটি উদ্ধার করেছে। ২৯ জুলাই বুধবার বেলা দুইটার দিকে পৌরশহরের পাখিয়ালা থেকে বৃদ্ধের এবং দুপুর দেড়টায় উপজেলার দাসেরবাজার ইউনিয়নের আদমপুর বাদেজঙ্গল গ্রাম থেকে প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ। এব্যাপারে থানায় পৃথক অপমৃত্যু মামলা এবং ময়না তদন্তের জন্য লাশ দুটি বিকেলে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, বুধবার দুপুরে পৌরশহরের পাখিয়ালা ঈদগাহর পাশে স্থানীয় লোকজন এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। এসময় নিহত ব্যক্তির পকেট থেকে ভিক্ষার টাকা ও একটি ব্যাগে কিছু চাল পাওয়া যায়। পরে পরিচয় মিলে নিহত বৃদ্ধের নাম সমেত আলী। তিনি উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত সিদেক আলীর ছেলে।

Manual2 Ad Code

অপরদিকে প্রবাস থেকে দেশে ফিরেই লাশ হলেন আবু বকর। দীর্ঘদিন তিনি কাতারে ছিলেন। ছুটি পেয়ে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে দেশে ফিরেন। রাতে পরিবারের সবার সাথে খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান। বুধবার সকালে তার কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। খবর পেয়ে বেলা দেড়টায় পুলিশ তার লাশ উদ্ধার করে। প্রবাসীর মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

Manual8 Ad Code

থানার এসআই হযরত আলী ও এসআই কৃষ্ণ মোহন দেবনাথ জানান, আবু বকর দীর্ঘদিন কাতারে ছিলেন। মঙ্গলবার বাড়িতে এসেছেন। তার পরিবার জানিয়েছে, দীর্ঘদিন থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। একারণে তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অপর লাশের পকেটে ভিক্ষার টাকা ও একটি ব্যাগ পাওয়া গেছে। দেহে আঘাতের কোন চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট এ্যাটাকে তিনি মারা গেছেন। এ লাশটিও মর্গে পাঠানো হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews