জুড়ীতে বন্যার্তদের মাঝে জামায়াত আমীরের ত্রাণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীতে বন্যার্তদের মাঝে জামায়াত আমীরের ত্রাণ বিতরণ

  • মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

স্মরণকালের ভায়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যার্তদের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণকালে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেন, আমরা আল্লাহর ভয় ও আর্থ-মানবতার সেবায় কাজ করে যাচ্ছি। জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মী হল একেজন সমাজকর্মী। জামায়াতের পাশাপাশি সকল সংগঠন ও বিত্তবানরা বন্যার্তদের পাশে দাড়াঁলে এ সমস্যা কিছুটা লাঘব হবে। আমাদের প্রতিটিকর্মী অসহায়- বর্ন্যাতদের ঘরেঘরে গিয়ে কাঁধে করে ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছে। বর্ন্যাতদের নিয়ে রাজনীতি ও ফটোসেশন না করে মানবতার প্রতি ভালোবাসার দায়বদ্ধতা নিয়ে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। এ বন্যায় মানুষের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। মানুষের এ দুঃখ কষ্ট লাঘবে সরকারের বিরাট ভুমিকা রয়েছে। কিন্তু সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

Manual6 Ad Code

মঙ্গলবার জুড়ী উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণপূর্ব আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর (দক্ষিণ) জামায়াতে ইসলামীর আমীর নুরুল ইসলাম বুলবুল, সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমীর আব্দুল মান্নান, সেক্রেটারী ইঞ্জিনিয়ার এম সাহেদ আলী, সহ-সেক্রেটারী মীর ইয়ামির আলী, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, পৌর আমীর তাজুল ইসলাম, সদর আমীর ফখরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ফারুক আহমদ মঞ্জু, সেক্রেটারী আব্দুস সামাদ, জুড়ী উপজেলা আমীর হাফেজ নাজমুল ইসলাম, সেক্রেটারী আজিম উদ্দিন, নায়েবে আমীর আব্দুল হাই হেলাল, লুৎফর রহমান সিরাজী, ব্যবসায়ী নজরুল ইসলাম,পশ্চিম জুড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি অ্যাডভোকেট শাখাওয়াত হুসেন, জুড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হুসেন প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews