বানভাসিদের মাঝে শুদ্ধাচার পুরষ্কারের অর্থ প্রদান করলেন আইজিপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

বানভাসিদের মাঝে শুদ্ধাচার পুরষ্কারের অর্থ প্রদান করলেন আইজিপি

  • শুক্রবার, ৮ জুলাই, ২০২২

Manual2 Ad Code
 
সাইদুল হাসান সিপন, মৌলভীবাজার :: শুদ্ধাচার পুরস্কার হিসেবে প্রাপ্ত সব অর্থ সমুদয় আর্থিক মৌলভীবাজারের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ হিসেবে প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
শুক্রবার ০৮ জুলাই দুপুরে মৌলভীবাজার হাকালুকি হাওর সংলগ্ন বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
এর আগে ০৬ জুলাই পুলিশ সদরদপ্তরে আয়োজিত অপরাধ সভায় পুরস্কারের এ অর্থ মৌলভীবাজারের পুলিশ সুপারের কাছে তুলে দেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা উপজেলার হাওর সংলগ্ন এলাকার লাখো মানুষ ক্ষতিগ্রস্থ হয়।
 শুদ্ধাচার পুরস্কার হিসেবে প্রাপ্ত সমুদয় আর্থিক পুরস্কার (এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ) মৌলভীবাজারের বন্যা কবলিত দের সাহায্যার্থে প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মৌলভীবাজার জেলার ৫ টি উপজেলা বন্যা কবলিত হয় তবে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছে কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা উপজেলার জনজীবন।
আইজিপি ড. বেনজীর আহমেদ এর মমত্ববোধ এবং উদারতায় মৌলভীবাজারবাসী কৃতজ্ঞ এবং সম্মানিত। মৌলভীবাজারের সকল স্তরের জনগণ আইজিপির এ ঘোষণায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!