জুড়ীতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ : আহত ৪৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ : আহত ৪৫

  • রবিবার, ১৭ জুলাই, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহসড়কের মানিকসিংহ বাজার নামক স্থানে রোববকার বিকেলে একটি যাত্রীবাহী বাস দূর্ঘটনায় ১ শিশু নিহত ও ৪৫ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Manual1 Ad Code

জানা গেছে, রোববার (১৭ জুলাই) বিকেল ৪ টায় জুড়ী থেকে কুলাউড়া যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস (সিলেট-জ-১১-০২৯৭) মানিকসিংহ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লোকজন এসে বাসের কাচের জানালা ভেঙ্গে যাত্রীদেরকে উদ্বার করেন। যাত্রীদের মধ্য থেকে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু ঘটে ও অন্তত ৪৫ জন আহত হন।

Manual7 Ad Code

জুড়ী থানার (তদন্ত) ওসি আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যেভাবে গাড়ি উল্টেছে তাতে হতাহতের সংখ্যা বেশি হতে পারতো। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews