জুড়ীতে ফেসবুকে ইউপি সদস্যের বিরুদ্ধে অশালীন মন্তব্য, থানায় অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

জুড়ীতে ফেসবুকে ইউপি সদস্যের বিরুদ্ধে অশালীন মন্তব্য, থানায় অভিযোগ

  • বুধবার, ২০ জুলাই, ২০২২

Manual5 Ad Code
জুড়ী প্রতিনিধি::
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (২০ জুলাই) সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ৫ নং বেলাগাও ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম একই গ্রামের আলফাজ আলীর ছেলে দুবাই প্রবাসী মানিক মিয়ার (৩৫) বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ইউপি নির্বাচনে জয়লাভের পর থেকে আবুল কাশেম এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময়ে অশালীন মন্তব্য করে আসছেন অভিযুক্ত মানিক মিয়া। এছাড়া অনেকের হোয়াটসঅ্যাপে ইউপি সদস্য আবুল কাশেমকে গালাগালি করে বিভিন্ন সময় ভয়েস  দিচ্ছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বুধবার থানায় সাধারণ ডায়েরী (নং-৮৮৫, তারিখ-২০-০৭-২২) করেছেন ইউপি সদস্য আবুল কাশেম।
বিভিন্ন সূত্রে জানা যায়, ইতিপূর্বে মানিক মিয়া এলাকার নিরহ অসহায় মানুষদের হয়রানি, মারধর ও লুটপাটের মত ঘটনা ঘটিয়েছে। মানিক মিয়া জুড়ী থানার এফআইআর নং-২/২২ মামলার এজাহার  ভুক্ত আসামী। এ মামলায় বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়েছে।
এ বিষয়ে আবুল কাশেম বলেন, বিগত ইউপি নির্বাচনে মানিক মিয়ার বড় ভাই শরিফুল ইসলাম টেনু আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এরপর থেকে মানিক মিয়া প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার ছবি ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একেরপর এক অশালীন মন্তব্য করে আসছেন। আমি ন্যায় বিচার চেয়ে আইনের আশ্রয় নিয়েছি।
জুড়ী  থানার এসআই বাদল জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!