আত্রাইয়ে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক

আত্রাইয়ে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • বুধবার, ২০ জুলাই, ২০২২

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে নিজ শয়ন কক্ষ থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২০ জুলাই সকালে উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামের সাইফুল সরদারের বাসা থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন, উপজেলার সুদরানা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মাসুম আলী সরদার (২১) ও তার স্ত্রী লিমা খাতুর (১৯)।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মাসুম ও তার স্ত্রী লিমা খাতুন প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রী খাবার শেষে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান। বুধবার অনেক বেলা হলেও ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা গিয়ে স্বামী-স্ত্রীর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সাথে সাথে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে এবং প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!