বাসে ডাকাতি ও গণধর্ষণের মূল হোতা গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে

বাসে ডাকাতি ও গণধর্ষণের মূল হোতা গ্রেফতার

  • বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

Manual5 Ad Code

এইবেলা অনলাইন ডেস্ক ::নটাঙ্গাইলের মধুপুরে বাস ডাকাতি ও ধর্ষণের মামলার মূল হোতা বাস চালক রাজা মিয়াকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ৪ আগস্ট ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজা মিয়া কালিহাতী উপজেলার বল্লা গ্রামের হারুন অর রশিদের ছেলে। তিনি টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং টাঙ্গাইল থেকে ঢাকা সড়কে ঝটিকা বাসের চালক ছিলেন।

বিষয়টি টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, মধুপুরে বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেন। রাতে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Manual8 Ad Code

তিনি আরও জানান, এ ঘটনায় অজ্ঞাত ১০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।

Manual4 Ad Code

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে কুষ্টিয়া থেকে ঈগল পরিবহণের একটি যাত্রীবাহী বাস ২৪-২৫ যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা দিলে গভীর রাতে সিরাজগঞ্জ পৌঁছলে সেখান থেকে একদল ডাকাত যাত্রীবেশে ওই বাসে উঠে পড়ে। এর পর বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ডাকাত দল সেটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

এর পর বাসে থাকা সব যাত্রীর হাত-পা ও চোখ বেঁধে মারধর ও লুটপাট করে। এ সময় বাসের ভেতরেই এক নারী যাত্রীকে ডাকাত দল গণধর্ষণ করে বালুর স্তূপের মধ্যে উল্টিয়ে ফেলে পালিয়ে যায় বাসটিকে।

Manual4 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!